Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৭:৩১ | আপডেট: ৬ মে ২০২৬ ২০:২৭

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবাইদুল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আব্দুল্লাহিল জামান। নিহত ওবাইদুল ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে ওবাইদুল নিজ জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর