Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৯:০৬ | আপডেট: ৬ মে ২০২৬ ২০:২৪

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার জগতি সুগার মিল এলাকার একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে স্থানীয় এক নারী ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘পরিত্যক্ত ভবনের ভেতর থেকে গলিত অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেখানে ডিবি ও সিআইডির টিম পরিচয় শনাক্তের কাজ করছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর