Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৯:২০

গ্রেফতার হওয়া আসামি।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রফিক (৩৬) নামের ওই আসামিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মো. হোছনের ছেলে।

র‍্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত এক আসামি শাহপরীর দ্বীপ এলাকায় অবস্থান করছে। এর প্রেক্ষিতে বুধবার দুপুর দেড়টার দিকে একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২০১২ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়াও র‌্যাব জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর