Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১৬:১৬

শিক্ষার্থী ফাহিম।

রাজবাড়ী: রাজবাড়ীতে একটি ছাত্রাবাস থেকে ফাহিম (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৮ মে) রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার সাব্বির ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাহিম মাহমুদ রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর এলাকার আবু বক্কর সিদ্দকের ছেলে। পড়াশোনার সুবিধার জন্য তিন মাস আগে এই ছাত্রাবাসে ওঠেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে ফাহিম একাই রুমে থাকতো। গতকাল সন্ধ্যায় ছাত্রাবাসের অন্য রুমের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুমে গিয়ে দরজা আটকে দেয়। সকালে তাকে না দেখে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করে। এ সময় তার সাড়া না পেয়ে বাড়ির পেছনের বেলকনি দিয়ে উঁকি দিলে ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) উত্তম কুমার ঘোষ বলেন, ‘ফাহিমের বাবা পুলিশে চাকরি করেন। ফাহিমও চাকরি করবে বলে তার বাবার কাছে জানান। কিন্তু তার বাবা তাকে পড়াশোনা চালিয়ে যেতে বলেন। ধারণা করা হচ্ছে, বাবার ওপর অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন। ফাহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর