Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোংলায় ট্রেন লাইনে কাটা পড়ল যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১৭:৩৮ | আপডেট: ৮ মে ২০২৬ ২০:৫২

রেললাইন। প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে ইপিজেড সংলগ্ন রেলওয়ে স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি মোংলার চিলা ইউনিয়নের সুন্দরতলা এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে বেনাপোল থেকে মোংলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ ও মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নুর আলম গাজী বলেন, ‘নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তার শরীর দুই ভাগ হয়ে গেছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর