Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১০:১৩

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে বন্যা (৩০) নামে নয় মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা শেখপাড়া গ্রামের নুরুল হকের স্ত্রী। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে বিকেলে আকাশ মেঘলা হয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির উঠানে রাখা খড়ি বৃষ্টির পানি থেকে সরাতে বাইরে যান বন্যা। কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। তিনি সবাইকে খারাপ আবহাওয়ার সময় ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর