Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোংলায় নদীতে পড়ে যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৫:২০

উদ্ধারকাজ চলছে।

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে পড়ে মো: হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলারের মাঝি নিখোঁজ হয়েছেন। ট্রলারে হোসেনের সঙ্গে তার স্ত্রী এবং ৬ বছরের কন্যা সন্তান সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. হোসেন মোড়ল দাকোপের চালনা এলাকার মৃত মো. ইউনুস মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারির মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। আজকে রেডি স্টার থেকে হ্যাচারির পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে যান। এসময় তার স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগীসহ স্থানীয় আরও দুইজন সঙ্গে সঙ্গে নদীতে লাফিয়ে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে।

বিজ্ঞাপন

আমরা স্থানীয় ডুবরি দলকে জানালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মোংলা ফায়ার সার্ভিসের ডুবরি দল, নৌবাহিনীর ডুবরি দল এবং কোস্টগার্ডের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে মোংলা ফায়ার সার্ভিসের লিডার মো: দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌ বাহিনীর ডুবরি দল এবং কোস্টগার্ডের ডুবরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর