Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় ১ হাজার ১৩০ জন পেল ‘ফ্যামিলি কার্ড’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ২০:২৪ | আপডেট: ১৬ মে ২০২৬ ২১:২২

ফ্যামিলি কার্ড বিতরণের একটি মুহূর্ত।

ভোলা: প্রথম ধাপে ভোলার তজুমদ্দিন উপজেলার অতি দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত ১ হাজার ১৩০টি পরিবার পেল ফ্যামিলি কার্ড।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর জেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১ হাজার ১৩০টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

তজুমদ্দিন উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার, তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিনসহ বিভন্ন রাজনীতিক দলের নেতারা।

বিজ্ঞাপন

এদিকে, ফ্যামিলি কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেছে পরিবারগুলো। ফ্যামিলি কার্ড পাওয়ায় এখন থেকে অর্থকষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে জানান তারা।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর