Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১৯:২০

প্রতীকী ছবি

ভোলা: জেলার চরফ্যাশনে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর কচ্চপিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা সোলেমান ফরাজির পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেননি। তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। সম্প্রতি তাকে ওই এলাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বিজ্ঞাপন

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন, ‘উদ্ধার করা অজ্ঞাত মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এক-দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহে পরিচয় এবং কোনো অভিযোগ পাওয়া যায়নি। মানবিক দৃষ্টিকোণ থেকে আইনি প্রক্রিয়া শেষে স্থানীয়রা মরদেহটি দাফনের ব্যবস্থা করছেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর