Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১২:১৭

সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নে তাসলিমা নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার স্বামী সাদ্দাম।

শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে সদর উপজেলা ভোমরা ইউনিয়ন লক্ষ্মী দাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

তাসলিমা কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের নুরুজ্জামান ঢালীর মেয়ে এবং ঘাতক সাদ্দাম লক্ষ্মী দাড়ি গ্রামের লোকমান হোসেনের বড় ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তাসলিমা খাতুনের সঙ্গে সাদ্দামের বিবাহ হয়েছিল ১৬ বছর আগে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে এবং তিনি বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ঘটনাস্থল থেকে জানা যায়, সাদ্দামের সঙ্গে তাসলিমার অনেকদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে সাদ্দাম তার স্ত্রী তাসলিমাকে শনিবার রাতে নিজের ঘরের ভিতরে জবাই করে পরে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর উপজেলা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তাদের বাড়ি থেকে এজাহার দিলে আমরা আসামির প্রতি ব্যবস্থা নেওয়া শুরু করবো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর