Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝড়ে আম কুড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১১:৫৪

সাদ্দাম হোসেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় বাড়ির পাশের বিএডিসি ফার্মে আম কুড়াতে যান সাদ্দাম হোসেন। এ সময় বিএডিসির জেনারেটর চালু ছিল। সেখানে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.তারেক জুনায়েদ জানান, রাত আড়াইটার দিকে সাদ্দামকে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাটি সঠিক বলে জানিয়েছেন।

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর