Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৯:০১

ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান।

রাজশাহী: রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় দেশব্যাপী একযোগে ভার্চ্যুয়ালি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

রাজশাহী নগরের বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৯টায় রাজশাহীর বড়কুঠি এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও যুগোপযোগী পরিবর্তন এনেছে। নাগরিকেরা এখন ঘরে বসেই অনলাইনে ফি পরিশোধ ও হটলাইন নম্বরের মাধ্যমে সেবা পাচ্ছেন। এ ছাড়া ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটাল ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু এবং ভূমি আইনের সংস্কারের ফলে জনগণের ভোগান্তি কমেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান। এ ছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর