Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৬:২৫

গ্রেফতার হওয়া আসামিদের দুজন।

চাঁপাইনবাবগঞ্জ: জেলা সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ নাকাইকান্দি টেকাপাড়া গ্রামে পৌঁছে মোছা. মরিয়ম বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর নিহতের ভাই সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মোছা. সুমাইয়া আক্তার স্মৃতি (২৮), মো. করবেল হোসেন (৩৫), মো. আনোয়ার হোসেন (৫৫) ও দীপিকা সাহা (৩৫)।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত মরিয়ম বেগমের সঙ্গে আসামি সুমাইয়া আক্তার স্মৃতির পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মরিয়ম বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটাম, এক জোড়া কানের দুল এবং নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর