Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবির আমানত হলে অস্ত্রকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চবি করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ২১:৪৬ | আপডেট: ২২ মে ২০২৬ ১২:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: সংগৃহীত

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে দেশীয় অস্ত্র নিয়ে এক শিক্ষার্থীর চলাচলের ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়।

গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শাহাদাত হোসেনকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- আইন অনুষদের ডিন প্রফেসর ড. জাফর উল্লাহ তালুকদার এবং সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষক সেলের সোহরাব হোসেন শাওন।

জানা যায়, শাহ আমানত হলে দেশীয় অস্ত্র হাতে এক ব্যক্তির চলাচলের সিসিটিভি ফুটেজ সামনে আসার পর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৭ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। ওই সময় শাহ আমানত হল থেকে অস্ত্র হাতে এক শিক্ষার্থী বের হওয়ার অভিযোগ ওঠে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।

সারাবাংলা/এমআর/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর