Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৮:৩৮ | আপডেট: ২৩ মে ২০২৬ ২২:৫০

রাফিদ রহমান কাব্য।

নীলফামারী: জেলার সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে রাফিদ রহমান কাব্য (১৬) এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশে মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ছাত্রের নাম রাফিদ রহমান কাব্য (১৬)। সে ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

কাব্যের গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার পৌরসভার সওদাগর পাড়ায়। সে ডোমারের কাপড় ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের ছেলে।  মাস্টারপাড়াতে একটি মেসে থেকে লেখাপড়া করতো সে। ঘটনার দিন তারা ৭ বন্ধু (ক্লাসমেট) মিলে কলেজের মাঠে ফুটবল খেলার পর ওই পুকুরে গোসল করতে যায়। এসময় কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি যায়। কিন্তু ফেরার সময় হঠাৎ ডুবে গিয়ে অনেক গভীরে তলিয়ে যায়।

বন্ধুরা চেষ্টা করেও ব্যর্থ হলে পাশেই একটা বিল্ডিংয়ে কর্মরত নির্মাণ শ্রমিকদের ডেকে আনে। তারা এসে তাকে অজ্ঞান ও নিথর অবস্থায় উদ্ধার করার পর দ্রুত স্থানীয় সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিকেল সাড়ে ৫ টায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, একমাত্র সন্তানকে হারিয়ে কাব্যের বাবা মা মুষড়ে পড়েছেন। মাগরিবের নামাজের পর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর