Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৮:০০

প্রতীকী ছবি।

সাতক্ষীরা: জেলার তালায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী নামে অপর এক আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম ফকির উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজের খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন নাসিম। এ সময় তার সঙ্গে আরোহী হিসেবে ছিলেন মেহেদী। পথে তেতুলিয়া এলাকায় পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে আসা ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপভ্যানের নিচে আটকে যায়। এতে ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন এবং মেহেদী গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর