Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যমুনেশ্বরী নদীতে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ১৮:০৮ | আপডেট: ২৯ মে ২০২৬ ২০:২৩

প্রতীকী ছবি।

রংপুর: জেলার তারাগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার হাঁড়িয়ারকুটি ইউনিয়নের কাঁশিয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ডুবে মারা যাওয়া দুই কিশোর হলেন— উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর ডাংগীরহাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. অহিদ ইসলাম (১৩) এবং নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)। দু’জনের কেউই সাঁতার জানত না বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গ্রামের কয়েকজন কিশোর ও যুবক মিলে দুপুরে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে অহিদ ও মাসুদ নদীর গভীরে চলে যান। তারা দুজনই সাঁতার জানতেন না। তাদের ডুবে যেতে দেখে সঙ্গীরা চিৎকার দিলে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার কাজ শুরু করেন।

বিজ্ঞাপন

এর পর দুই কিশোরকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহত দু’জনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর