Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈশ্বরদীতে পদ্মায় ভ্রমণের সময় যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ২১:১৫ | আপডেট: ৩০ মে ২০২৬ ১২:১০

পদ্মায় যুবক নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

পাবনা: পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে ভ্রমণের সময় নৌকা থেকে নদীতে পড়ে রিফাত হাসান রক্তিম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৯ মে) বিকেলের দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া যুবক রক্তিম পাবনা সদরের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে নৌকা ভাড়া নিয়ে নদী ভ্রমণে যাচ্ছিলেন কয়েকজন যুবক। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকা থেকে নদীতে পড়ে যান ওই নৌকার ছয়জন যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে উদ্ধার করা গেলেও এখনও পযর্ন্ত একজন নিখোঁজ রয়েছেন।

প্রাথমিকভাবে নৌ-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা অভিযান চালালেও খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ যুবককে। তবে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে না পৌঁছানোয় এখনও পর্যন্ত বিশেষ উদ্ধার অভিযান শুরু হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর