Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৬:৫০ | আপডেট: ৩১ মে ২০২৬ ২১:৩৫

প্রতীকী ছবি।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলম।

রোববার (৩১ মে) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সুরুজ আকন্দ (৪৫)। তিনি পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভূঞাপুর বাজার থেকে আলম ও সুরুজ আকন্দ মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পশ্চিম ভূঞাপুরে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সুরুজ আকন্দ নিহত হন। আহত হন মোটরসাইকেল চালক আলম। তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর