Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৬:০৫

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোল চত্বর হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের শাহাদাত সর্দারের ছেলে রাতুল সর্দার (১৭) ও পাশের পুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের গোল চত্বরে গেলে গোল্ডেন লাইন পরিবহনের একট যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে সড়কে পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতুল নামের এক মোটরসাইকেল চালক নিহত হয় এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাচান হোসেন জানান, এক্সপ্রেসওয়ে এলাকায় টহল দিচ্ছিলাম। এ সময় একটি শব্দ শোনার পর ঘটনাস্থলে গিয়ে দেখি গোল্ডেন লাইন নামের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতুল মারা যায় এবং রাজুকে ঢাকা নেওয়ার পথে সেও মারা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর