Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৮:৪১ | আপডেট: ৩১ মে ২০২৬ ২১:৩৪

ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করা যুবক আতিক হোসাইনের লেখা চিরকুট। ছবি: সংগৃহীত

রংপুর: জেলার পীরগাছা উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) সকালে উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ী রেলগেটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ওই যুবকের হাতে মেহেদি রঙে লেখা ‘হোসাইন’। প্যান্টের পকেটে পাওয়া যাওয়া একটি চিরকুটে ভবিষ্যতের জন্য রেখে যান দোয়ার আবেদন। ওই চিরকুটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী, সবাই আমার জন্য দোয়া করবেন।’

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনটি এলাকা অতিক্রমকালে ওই যুবক মাথা পেতে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম আতিক হোসাইন (২৩)। তিনি পীরগাছা উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে নিহতের পরিচয় শনাক্ত করেন স্বজনরা। তার এক হাতের মেহেদিতে লেখা ‘হোসাইন’ নামটি ছিল, অন্যদিকে প্যান্টের পেছনের পকেটে থাকা ওই চিরকুটটি উদ্ধার করে পুলিশ।

পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইউসুফ আলী জানান, রেলওয়ে পুলিশকে খবর হয়। পুলিশ মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে। তবে কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন— তা জানা যায়নি

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর