Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৪:৩৯ | আপডেট: ২ জুন ২০২৬ ১৯:১৭

প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২১) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ জুন) সকালে নগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক একই থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসের কর্মচারী ছিলেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর