Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরের পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১২:৫১ | আপডেট: ৩ জুন ২০২৬ ১২:৫৪

প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে পাটক্ষেত থেকে তৌহিদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তৌহিদুল ইসলাম ওই গ্রামের মৃত কাইয়ুম মিয়ার ছেলে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদুল ইসলাম গত ১ জুন থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বুধবার সকালে স্থানীয়রা পাটক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি বোয়ালমারী থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর