Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ জুন ২০২৬ ০০:২৮

কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলায় বজ্রপাতে কালু বিশ্বাস (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার মহিষাখোলা মাঠসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু বিশ্বাস মহিষাখোলা এলাকার মৃত লুৎফর বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

আহতরা হলেন- দৌলতপুর উপজেলার বৈরাগীরচর এলাকার মাহফুজ (১৫) ও রায়হান (৩৫), মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার জামেলা খাতুন (৫৫) এবং আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া এলাকার মিম খাতুন (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে মাঠসংলগ্ন সড়কে থাকা কয়েকজন বজ্রাঘাতে আহত হন। পরে তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিজ্ঞাপন

মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুষ কুমার সাহা জানান, বজ্রপাতে আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা কালু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৪জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর