Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ২২:০৯ | আপডেট: ৫ জুন ২০২৬ ২২:২২

অভিযুক্ত আব্দুল গনি শিকদার

পিরোজপুর: জেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠী এলাকায় ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে প্রতিবেশী ওই শিশুকে কৌশলে নিজের ফাঁকা ঘরে ডেকে নেন আব্দুল গনি শিকদার। সেখানে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ভুক্তভোগী শিশু বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ভুক্তভোগীকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, ঘটনার তদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর