Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৯:১৭ | আপডেট: ৭ জুন ২০২৬ ২২:২৬

আহত শিক্ষার্থী নন্দিনী ঘোষ।

রাজশাহী: জেলার নন্দিনী ঘোষ নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

রোববার (৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে বোয়ালিয়া থানার কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, রোববার দুপুরে স্কুলে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) খাতা প্রস্তুতের কাজে এসেছিল নন্দিনী। কাজ শেষে স্কুল থেকে ফিরে যাওয়ার সময় এক অজ্ঞাত দুর্বৃত্ত তাকে স্কুলের পাশে এক গলিতে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত নন্দিনী ঘোষকে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, রোববার দুপুরের দিকে নন্দিনী নামে এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে ওই শিক্ষার্থীর বান্ধবীর স্বামী অথবা প্রেমিক এমন কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছি। তবে তদন্ত করার আগে বিস্তারিত কিছু বলতে পারছি না।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। ওই শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং সেখানে আমাদের বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থানে নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর