Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ২১:২৪ | আপডেট: ৯ জুন ২০২৬ ২১:৩৪

অভিযুক্ত পরিমল ভক্ত গ্রেফতার।

বাগেরহাট: জেলার চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে এই ঘটনা ঘটে। চিতলমারী থানার ওসি (তদন্ত) রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার পরিমল ভক্ত উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশচন্দ্র ভক্তের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, রোববার (৭ জুন) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। এ সময় পরিমল তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

বিজ্ঞাপন

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রোকেয়া খানম জানান, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর