Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ০০:০১

ফয়সাল হোসেন।

মানিকগঞ্জ: জেলার সদর উপজেলার ভাটবাউর এলাকায় আম গাছে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫ টার দিকে তাসনুভা ফিলিং স্টেশন চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। সে ওই ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, বিকেলে ফিলিং স্টেশনের একটি আমগাছে পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয় ফয়সাল। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যূ হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর