Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ২০:০৭ | আপডেট: ১৩ জুন ২০২৬ ২১:৫৭

প্রতীকী ছবি।

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাছের ঘেরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মহসিন আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার চৌবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, মহসিন আলী তার শ্যালক আব্দুর রশিদ গাজীর বসতবাড়ি-সংলগ্ন একটি মাছের ঘেরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ওসি জুয়েল হোসেন আরও জানান, মহসিন আলী কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌমুহনী এলাকার বাসিন্দা। তিনি মৃত আমদ আলী মোল্লার ছেলে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর