Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় নিখোঁজের একদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ১০:৪২

উদ্ধারকাজ দেখেতে ঘটনাস্থলে মানুষের ভীড়।

ভোলা: ভোলার মনপুরা উপজেলায় স্লুইসগেটের ড্রেনে পড়ে নিখোঁজের একদিন পর মো.মহিন (১০) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন স্লুইসগেট সংলগ্ন খালের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে,বুধবার (১৭ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে ওই একই স্থানে এ দুর্ঘটনা ঘটে। এরপরই শিশুটির খোঁজে ঘটনাস্থল ও তার আশেপাশে দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড দক্ষিণ জোন,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত মহিন ওই একই গ্রামের মো.মামুনের ছেলে ও স্থানীয় মাঝেরচর ঘাট নুরানি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে মনপুরা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.মাজহারুল ইসলাম বলেন, শিশুটি নিখোঁজের খবর পাওয়ার পরপরই পুলিশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির খোঁজে ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে মরদেহটি পাওয়া যায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত শিশুটি স্লুইসগেট নালায় পড়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে,তার পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সারাবাংরা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর