Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ ঘণ্টার মধ্যেই ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ২০:২৮ | আপডেট: ২০ জুন ২০২৬ ০৮:৩৫

গ্রেফতারকৃত আসামি।

নওগাঁ: নওগাঁ সদর থানায় দায়ের হওয়া এক ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে মামলা রুজুর মাত্র ৯ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটৈালিয়ন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে র‌্যাব-৫, রাজশাহী কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর গ্রামের বাসিন্দা মো. শরিফুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার (১৮ জুন) নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ জুন রাতে নওগাঁ শহর থেকে ওই নারীকে কৌশলে মহাদেবপুর উপজেলার কদমতলী মোড় এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

বিজ্ঞাপন

মামলা দায়েরের পর র‌্যাব-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মহাদেবপুর উপজেলার কদমতলী মোড় এলাকা থেকে অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, মামলা রুজুর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর