Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ জুন ২০২৬ ০০:০৪ | আপডেট: ২৩ জুন ২০২৬ ১০:১৮

প্রতীকী ছবি

ফরিদপুর: জেলা শহরের আলীপুর এলাকায় সাড়ে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুটির বাবা আলীপুর রেললাইন এলাকায় একটি চা-সিগারেটের দোকান করেন। বিকেলে শিশুটি বাবার দোকান থেকে বাড়িতে ফেরার পথে ওই কিশোর মেয়ে শিশুটিকে ডেকে তাদের ঘরে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ঘরের ভেতরে ধর্ষণ করা হয়।

শিশুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ধাক্কা মেরে খুলে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমান শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) ভর্তি আছে।

বিজ্ঞাপন

তবে ওই সময় ওই কিশোর পালিয়ে যায়। তবে বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ওই কিশোরকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, এ ঘটনা শোনার পর তিনি ওসিসিতে গিয়ে শিশুটিকে দেখে এসেছেন। পাশাপাশি শিশুটির বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছেন।

ওসি আরও বলেন, আমরা অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় এনেছি। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর