Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৮:৫১

প্রতীকী ছবি।

ফরিদপুর: জেলার সালথা উপজেলার যদুনন্দী গ্রামের সড়কের পাশ থেকে পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (২৫ জুন) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত পান্নু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে সালথা থেকে বাড়ি ফেরার পথে যদুনন্দী মৌজার একটি সড়কের পাশের পাট ক্ষেতে নিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
‎
‎পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
‎
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ জানান, নিহতের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর