Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ জুন ২০২৬ ১৮:৫৯ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৯:১০

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলায় মাঠে চাষাবাদের সময় নাজমুল (৩২) নামে এক যুবক বজ্রপাতে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার রুদ্রনগর গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে নাজমুল কৃষি জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষাবাদ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর