Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামুতে রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ জুন ২০২৬ ২৩:২৮

প্রতীকী ছবি।

কক্সবাজার: জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি এলাকায় ওয়ানরাখাইন নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নিজ ঘরে ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি রামু থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত ওয়ানরাখাইন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের একজন কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ঘটনাটির প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর