Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ জুলাই ২০২৬ ১৬:৫৫ | আপডেট: ২ জুলাই ২০২৬ ২০:১৫

ভোলা: জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের আলোচিত গৃহবধূ আফজুন বেগম হত্যা মামলায় তার স্বামী মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে জেলা ও দায়রা জজ শরীফ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোক্তার হোসেনের সঙ্গে প্রায় ১৫ বছরের সাংসার ছিল ওই গৃহবধূর। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। কিন্তু আসামি মোক্তার হোসেন তার ছোট শ্যালিকাকে প্রায়ই বাজে ইঙ্গিত করতেন এবং বিষয়টি তিনি তার বড় বোনকে জানালে তিনি প্রতিবাদ করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে আফজুন বেগমকে তার স্বামী প্রায়ই মারধর ও নানা ধরনের নির্যাতন করতো এবং হত্যার হুমকি দেয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে মোক্তার হোসেন ২০১৯ সালে ৩০ জুন দিনগত রাতে ঘরের মধ্যে আফজুন বেগমকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জামাতা মোক্তার হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন এবং এ মামলায় আসামি তার স্ত্রীকে হত্যার দায় আদালতে শিকার করেন।

ভোলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. তৈয়ব বলেন, ‘এ মামলায় আসামি তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেছেন বলে শিকার করেছেন। মামলাটি তদন্ত হয়েছে এবং আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সাক্ষী এবং নিহতের ময়নাতদন্তের রিপোর্টসহ সকল বিষয় পর্যালোচনা করে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন। এ রায়ে আমরা খুশি, রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার পেয়েছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর