Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আহত ২


২ জুলাই ২০২৬ ১৬:৫৩

প্রতীকী ছবি

ভোলা: জেলার লালমোহন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. নয়ন (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন গুরুতর জখম হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের শনিরবোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন বলে জানা গেছে।

আহতরা হলেন— পৌরসভার বাসিন্দা মো. আলী জিন্নাহর ছেলে আরমান এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ, তারা সহপাঠী।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম।

তিনি বলেন, ‘ছুরিকাঘাতে নিহতের মরদেহ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত ২ জনকে বরিশালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে।‘

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর