পাবনা: পাবনায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আটঘরিয়ার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম একদন্ত এলাকার কদিমবগদী গ্রামের রাজু আহমেদের ছেলে। সে স্থানীয় নবদিগন্ত কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।