Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মনোহরদীতে পুকুরে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ২১:৫৯ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ০৯:৩৫

প্রতীকী ছবি

নরসিংদী: জেলার মনোহরদীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর-আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়ার হলো- খিদিরপুর এলাকার সাইফুল ইসলামের কন্যা ফাতেমা (৮) তার ফুপাতো বোন একই এলাকার তুহিন মিয়ার কন্যা আয়েশা ওরফে আশামনি (১২) এবং তাদের খালা ময়মনসিংহের গফরগাঁও এলাকার মুফাচ্ছের ওরফে শুক্কুর আলীর কন্যা সুমাইয়া আক্তার (১৩)। একই পরিবারের তিন কন্যা শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানায়, বিকেলে বাড়ির পাশেই একটি পুকুরে গোসল করতে নামে মামাতো-ফুপাতো বোন ও খালা। দীর্ঘ সময় পার হলেও তিন শিশু পানির ওপর ভেসে না উঠলে বাড়ির এক ছোট শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করে। এর পর দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে বোঝা যায়, শিশুগুলো মারা গেছে।

বিজ্ঞাপন

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, নিহতদের মধ্যে দু’জন স্থানীয় কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর