Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ জুলাই ২০২৬ ২৩:৫৭

ফরিদপুর: জেলার নগরকান্দায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এপাচি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক নগরকান্দা উপজেলা নাও ডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (২৩) ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় অপর আরোহী একই এলাকার কাওসার মাতুব্বরের ছেলে রফিকুল মাতুব্বরকে (২২) গুরুতর আহতাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পরে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। দুর্ঘটনার পর সাকুরা পরিবহন বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর