Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখন স্কুলের তুলনায় মাদরাসায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ জুলাই ২০২৬ ২০:১১ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ২০:১৪

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান

টাঙ্গাইল: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান শিক্ষকদের উদ্দেশ করে বলেছেন, আপনারা তো সরকারি স্কুলে যান আর না যান। পড়াশোনা করান, আর না করান মাস গেলে একটা বেতন পান সরকারের কাছ থেকে। আপনার অবসরের পেনশন ও গ্র্যাচুইটি আছে। আপনারা সেটা পান। এখন আপনারা বলুন তো মাদরাসায় কি কোনো সরকারি বেতন আছে? উত্তর হলো নাই। কোনো পেনশন ও গ্র্যাচুইটি নাই। আজকে স্কুলের চেয়ে মাদরাসাগুলোতে অনেক ভালো লেখাপড়া হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আহমেদ আযম খান বলেন, আপনারা অবাক হয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী এখন মাদরাসার। কৈ তারা তো সরকারের কোনো অনুদান পায় না।

মন্ত্রী বলেন, মাদরাসায় এতো সুন্দর লেখাপড়া হয় যে, এখন পাবলিক বিশ্ববিদ্যালয়-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাদরাসা থেকে পাশ করা শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। কিন্ডারগার্টেন থেকে পাস করে যারা ওপরে উঠেছে তাদের সংখ্যা উল্লেখযোগ্য। যারা ইংলিশ স্কুল থেকে পাশ করেছে। ওই প্লে গ্রুপ, নার্সারি এবং ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন তাদের সংখ্যা উল্লেখযোগ্য। আপনাদের সংখ্যা যদি বলতে চাই যে ফ্রি প্রাইমারিতে শিক্ষার্থীরা কি শিখেছে। তারা ওপরে ওঠে কয়জন বিশ্ববিদ্যালয়ের দরজায় ঢুকতে পেরেছে। সেটা অত্যন্ত লজ্জাজনক। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর