Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৮:২২ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ১৯:৫৯

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানার মহেশখালিয়া পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সেখান থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গোলা, ৩৭ রাউন্ড এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) ও ২৫ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আলামতগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর