Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ২০:২৭

পাবনায় ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা: জেলার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টায় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে এক যুবকের মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পাকশী রেলওয়ে থানা পুলিশ।

নিহত যুবকের নাম নিরব। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনটি বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই যুবকের মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকশী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর