Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে আহত সেই বৃদ্ধা পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৪:৫৮ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১৫:০১

বুবি বেগম।

নরসিংদী: রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে হামলার শিকার সেই বাক প্রতিবন্ধী বৃদ্ধা পরিচ্ছন্নতা কর্মী বুবি বেগম মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে গিয়ে মাসুদ রানা বৃদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন। একই সঙ্গে তাকে চাল, ডাল, তেল, লবণ, মসলাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা দেন। বৃদ্ধার বসবাসের জন্য একটি কক্ষের ব্যবস্থা করার উদ্যোগও নিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৫ জুলাই দিবাগত রাতে একদল দুর্বৃত্ত স্টেশনে তার কক্ষে ঢুকে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নেয়। হামলার সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। এতে তার মুখমণ্ডল, চোখের নিচে রক্তাক্ত জমাট ক্ষত, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া জখমের চিহ্ন দেখা যায়।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের তার চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং উপজেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়ায়।

ইউএনও মাসুদ রানা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে যতদ্রুত সম্ভব এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারের নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, প্রায় ৩০ বছর আগে বুবি বেগম মেথিকান্ড রেলস্টেশনে আসেন এবং আর কখনই এ স্থান তিনি ত্যাগ করেননি। ধীরে ধীরে স্টেশনটিই হয়ে ওঠে তার আশ্রয় এবং একমাত্র আপন ঠিকানা।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর