Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৫:৫৮

কালুখালী মহিলা কলেজ কেন্দ্র।

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় উপজেলার কালুখালী মহিলা কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

জানা গেছে, বুধবার সকাল ১০টা থেকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে নকল করায় ও মোবাইলফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে অবস্থান করায় কালুখালী সরকারি কলেজের চার ছাত্র ও এক ছাত্রীসহ পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মমতাজ আহমেদ বলেন, ‘পরীক্ষার বিধি লঙ্ঘন করে মোবাইলফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করার কারণে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে, গত ৬ জুলাই পাংশা মহিলা কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে মোবাইলফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘সকাল ১১টার দিকে পরীক্ষা চলাকালে নকলের দায়ে কালুখালী মহিলা কলেজ কেন্দ্র থেকে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় কোনো ধরনের অসাধু উপায় বরদাশত করা হবে না এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর