Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭০

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৪:৫৩

ডিএমপি’র লোগো। ফাইল ছবি।

ঢাকা: রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলাও দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী আরও বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ১৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৩ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯১ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৩২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক আটজনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইলফোন, ৫৯টি সিম কার্ড, একটি প্রাইভেটকার ও দুইজন ভিক্টিমকে উদ্ধার করা হয়।

 

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর