খুলনা: খুলনায় মাটির নিচে পুঁতে রাখা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন দম্পতিকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নগরের হরিণটানা থানার রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকায় মুরাদ মোল্লার বাড়ির সামনের মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে, লাশটি তিনমাস আগে গুম হওয়া মারুফের। বিষয়টির তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।’