Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান সাবেক মেয়র মনিরুজ্জামান

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ জুলাই ২০২৬ ২১:৪৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ২৩:৫৮

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান।

খুলনা: খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী ৩ বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি করপোরেশনের হাজী মহসীন রোডের বাসিন্দা। তিনি ১৯৯৪ সালে খুলনা সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি চারবার ভারপ্রাপ্ত মেয়র হন। ২০১৩ সালের খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি–সমর্থিত প্রার্থী হিসেবে প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে তিনি তৎকালীন আওয়ামী লীগের মেয়র তালুকদার আবদুল খালেককে পরাজিত করেন। ওই বছরের ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে করা মামলায় মনিরুজ্জামানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই ঘটনায় ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এক বছর ১৮ দিন পর তিনি আবার দায়িত্ব গ্রহণ করেন। ২০২১ সালের ৯ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপি খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে খুলনা মহানগর বিএনপির সভাপতির পদ থেকে নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদকের পদ থেকে মনিরুজ্জামানকে বাদ দেওয়া হয়।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর