Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ২ দিন পর পাটখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১২:১০

নিহত ব্যবসায়ী ইউসুফ ফকির

ফরিদপুর: জেলায় নিখোঁজের দুইদিন পর ইউসুফ ফকির (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাটের পাশের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ী ইউসুফ ওই এলাকার সহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মমিনখার হাটের পাশ থেকে একটি অটোরিকশায় এসে বাড়ির সামনে নামেন ইউসুফ। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। আজ সকালে পাটখেতের সামনে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত ইউসুফের পরিবারের সদস্যরা জানান, গত বুধবার ইউসুফের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে একটি ফোন আসে। সেই টাকা না দেওয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান পিয়াল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর