Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেগমগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কৃষি কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৪:২৭ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১৭:৩৫

প্রতীকী ছবি।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহমান ওরফে সুমন (৩৯) নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুমন শশুর বাড়ি থেকে বেগমগঞ্জের এখলাসপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হন। যাত্রাপথে তার মোটরসাইকেলটি উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর